ঢাকাThursday , 27 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

মক্কা প্যাক্টে যোগ দিলে বাংলাদেশের লাভ কী, জানতে চাইলেন রুমিন ফারহানা


August 27, 2026 7:45 pm
Link Copied!

বাংলাদেশের জাতীয় সংসদে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা প্যাক্টে’ বাংলাদেশের যুক্ত হওয়ার যৌক্তিকতা ও সুফল নিয়ে প্রশ্ন তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের কাছে এ বিষয়ে জানতে চান।

সংসদে দেওয়া বক্তব্যে রুমিন ফারহানা বলেন, গত ৭ আগস্ট স্বাক্ষরিত এই প্যাক্টে বাংলাদেশ যুক্ত হলে দেশ কী ধরনের সুবিধা পাবে। মূল প্রশ্নটি জলবায়ু পরিবর্তনের ওপর হলেও তার মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট বিধায় তিনি এই সম্পূরক প্রশ্নটি উত্থাপন করেন।

জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, মক্কা প্যাক্ট মূলত তিনটি দেশের নিজস্ব উদ্যোগ। তবে সরকার এটিকে ইতিবাচক হিসেবে দেখছে। তিনি আরও বলেন, এই প্যাক্টে বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে সদস্য দেশগুলোর আগ্রহের ওপর। যদি তারা বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করে, তবে সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্যাক্টটি ভবিষ্যতে বিস্তৃত হলে তা বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা হিসেবে ভূমিকা রাখতে পারে। এটি মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করে তিনি জানান, এ নিয়ে অন্য কারো উদ্বেগের কোনো কারণ নেই।