ঢাকাSunday , 16 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

বিহারে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই

International Desk
August 15, 2026 1:15 am
Link Copied!

ভারতের বিহারের বৈশালী জেলায় পুলিশের ওপর পাথর ছুড়ে হামলার ঘটনা ঘটেছে। প্রায় ২০০ জন ক্ষুব্ধ জনতা পুলিশের ওপর হামলা চালিয়ে হেফাজতে থাকা এক চিহ্নিত আসামিকে ছিনিয়ে নিয়েছে। স্থানীয় পুলিশ প্রশাসন এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

পুলিশ জানায়, অস্ত্র সংক্রান্ত একাধিক মামলার পরোয়ানাভুক্ত এক আসামি মহনার এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় পুলিশের একটি দল। তথ্য অনুযায়ী ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতারও করে পুলিশ।

তবে গ্রেফতারের পরপরই স্থানীয় লোকজন সেখানে জড়ো হয়ে পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে। এই অতর্কিত হামলায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশ হেফাজত থেকে আসামি পালিয়ে যায়।

হামলার সময় ওই গোষ্ঠীর সদস্যরা স্থানীয় এক চৌকিদারকে ভয় দেখানোর উদ্দেশ্যে তার বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে বলেও অভিযোগ করেছে পুলিশ।

ঘটনার বিষয়ে পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। হামলায় জড়িতদের চিহ্নিত করা এবং পলাতক আসামিসহ অভিযুক্তদের গ্রেফতারে জোর অভিযান চালানো হচ্ছে।