ঢাকাSunday , 16 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

আরব আমিরাতে লটারি জিতে লাখপতি দুই বাংলাদেশি


August 16, 2026 1:45 am
Link Copied!

সংযুক্ত আরব আমিরাতে লটারির টিকিট কিনে ১ লাখ দিরহাম করে জিতেছেন দুই বাংলাদেশি প্রবাসীসহ পাঁচজন। বিগ টিকিট লটারির ২৮৯ নম্বর সিরিজের সান্ত্বনা পুরস্কারের ড্রতে এই বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। গালফ নিউজের তথ্য অনুযায়ী, এই পুরস্কারের মাধ্যমে বিজয়ীরা প্রত্যেকে প্রায় ৩৩ লাখ ৪০ হাজার টাকা করে পেয়েছেন।

বিজয়ীদের মধ্যে ৩২ বছর বয়সী সবুজ মো. দেলোয়ার মুন্সি সাড়ে সাত বছর ধরে আমিরাতে বসবাস করছেন। চার বছর ধরে শখের বশে টিকিট কিনলেও এবারই প্রথম তিনি বড় কোনো পুরস্কার জিতলেন। পুরস্কারের এই অর্থ তিনি নিজের দৈনন্দিন খরচ ও জীবনযাত্রার মান উন্নয়নে ব্যয় করার পরিকল্পনা করেছেন। সবুজের পাশাপাশি আরিফুজ্জামান শুভ নামে আরেক বাংলাদেশিও এই ড্রতে এক লাখ দিরহাম জিতেছেন।

এছাড়া এই লটারির ২৮৯ নম্বর সিরিজের অন্য বিজয়ীরা হলেন ভারতের কেরালার অখিল চন্দ্রন আর পি, সাইদালাভি কারিওদান ভারিচালিল এবং শরৎ শশীধরন। পাঁচজন বিজয়ীর প্রত্যেকের জন্য ১ লাখ দিরহাম করে মোট ৫ লাখ দিরহাম পুরস্কার প্রদান করা হয়েছে।

আগামী সেপ্টেম্বর মাসে বিগ টিকিটের পক্ষ থেকে আরও বড় পুরস্কারের ঘোষণা করা হয়েছে। ৩ সেপ্টেম্বর লাইভ ড্রয়ের মাধ্যমে ১ কোটি ৫০ লাখ দিরহামের বিজয়ী নির্ধারণ করা হবে। এছাড়াও আগস্ট মাসে টিকিট কেনা গ্রাহকদের জন্য গাড়ি ও নগদ অর্থ জেতার সুযোগ রেখেছে কর্তৃপক্ষ।