ঢাকাMonday , 7 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

শেফালি ভার্মাকে বিদায় জানানোয় জরিমানা গুনলেন ফাতেমা সানা


September 7, 2026 8:15 pm
Link Copied!

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাকিস্তান নারী ক্রিকেট দলের অধিনায়ক ফাতেমা সানাকে জরিমানা করা হয়েছে। ভারতের ব্যাটার শেফালি ভার্মাকে আউট করার পর তাকে অশালীনভাবে বিদায় জানানোয় এই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ম্যাচ রেফারি ফাতেমা সানাকে তার ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছেন। পাশাপাশি তার শৃঙ্খলা রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। এটি আইসিসির কোড অফ কন্ডাক্টের লেভেল ১ লঙ্ঘনের আওতাভুক্ত।

ফাতেমা সানা নিজের দোষ স্বীকার করে ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনে নিয়েছেন। তাই এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। মাঠের আম্পায়াররা এই অভিযোগটি এনেছিলেন।