ঢাকাWednesday , 30 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

ফাঁস হওয়া রেন্ডারে নতুন রঙের গুগলের পিক্সেল ১১এ স্মার্টফোন


September 30, 2026 10:00 am
Link Copied!

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত প্রযুক্তি জায়ান্ট গুগলের পরবর্তী সাশ্রয়ী স্মার্টফোন পিক্সেল ১১এ-এর ডিজাইন এবং কিছু গুরুত্বপূর্ণ ফিচার ফাঁস হয়েছে। অ্যান্ড্রয়েড হেডলাইনস এবং অনলিকস নামের দুটি প্ল্যাটফর্ম অনলাইনে ফোনটির নতুন রেন্ডার প্রকাশ করেছে। এর মাধ্যমে পিক্সেল ১১এ-এর সম্ভাব্য নতুন রং এবং হার্ডওয়্যার পরিবর্তনের বিষয়টি সামনে এল, যা স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে বেশ গুরুত্বপূর্ণ।

ডিজাইন ও রং
প্রকাশিত রেন্ডার অনুযায়ী, পিক্সেল ১১এ-এর ডিজাইন অনেকটা পিক্সেল ১০এ মডেলের মতোই। এতে কোনো আলাদা ক্যামেরা বাম্প নেই এবং ফোনটি ফ্ল্যাট ডিজাইনের। নতুন হিসেবে এতে একটি বেগুনি রঙের অপশন যুক্ত হতে পারে। এছাড়া কালো, রুপালি এবং সবুজ রঙের সংস্করণেও ফোনটি বাজারে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রযুক্তিগত সক্ষমতা
ডিজাইন একই থাকলেও হার্ডওয়্যারে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ফাঁস হওয়া তথ্যমতে, পিক্সেল ১১এ ফোনে গুগলের নতুন টেনসর জি৬ প্রসেসর ব্যবহার করা হবে। উল্লেখ্য, একই প্রসেসর ৮৯৯ ডলার মূল্যের পিক্সেল ১১ মডেলে থাকার কথা রয়েছে। এর আগের মডেল পিক্সেল ১০এ-তে পুরনো টেনসর জি৪ প্রসেসর ব্যবহার করা হয়েছিল, তাই নতুন প্রসেসর ব্যবহার করা হলে এটি পারফরম্যান্সে বড় অগ্রগতি হবে।

মূল্য ও উন্মোচন
ফোনটি কবে নাগাদ বাজারে আসবে তা নিয়ে আনুষ্ঠানিকভাবে গুগল কিছু জানায়নি। তবে আগের ধারাবাহিকতা বজায় থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে এটি উন্মোচিত হতে পারে। এদিকে চলমান র‍্যাম সংকট এবং অন্যান্য কারণে ফোনটির দাম নিয়ে ধোঁয়াশা রয়েছে। পিক্সেল ১১এ-এর দাম ৫৯৯ ডলারে পৌঁছাতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা, যদিও গুগল এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।