ঢাকাTuesday , 8 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

প্রথমবারের মতো সব গ্রেডের সরকারি চাকরিজীবীদের মোবাইল ভাতা দেওয়ার সিদ্ধান্ত


September 8, 2026 5:45 am
Link Copied!

বাংলাদেশের মন্ত্রিসভায় নবম জাতীয় পে-স্কেল ২০২৬ অনুমোদনের পর অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি দাপ্তরিক কাজে মোবাইল ও ইন্টারনেট ব্যবহারের প্রয়োজনীয়তা বিবেচনায় সব গ্রেডের সরকারি কর্মচারীদের মোবাইল ভাতার আওতায় আনা হবে। এতদিন শুধুমাত্র পঞ্চম গ্রেড পর্যন্ত কর্মচারীরা এই সুবিধা পেতেন, এখন থেকে সব পর্যায়ের কর্মীরাই এই ভাতার সুবিধা পাবেন।

বর্তমানে প্রথম থেকে তৃতীয় গ্রেডের কর্মকর্তারা ১ হাজার ৫০০ টাকা এবং চতুর্থ ও পঞ্চম গ্রেডের কর্মকর্তারা ১ হাজার টাকা মোবাইল ভাতা পান। সচিব কমিটির নতুন সুপারিশ অনুযায়ী, প্রথম থেকে পঞ্চম গ্রেডের কর্মচারীরা মাসে ৫০০ টাকা এবং ষষ্ঠ থেকে বিংশ গ্রেডের কর্মচারীরা ১৫০ টাকা করে মোবাইল ভাতা পাবেন।

আগামী ১ জুলাই ২০২৬ থেকে নতুন বেতনস্কেলটি পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে। আর্থিক সক্ষমতা ও মূল্যস্ফীতির প্রভাব বিবেচনায় এটি ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ অর্থবছরে কার্যকর করা হবে। এর ফলে প্রায় ২৪ লাখ সামরিক ও অসামরিক সরকারি কর্মচারী এবং সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত ব্যক্তি নতুন বেতন কাঠামোর সুবিধা পাবেন।

নতুন বেতনস্কেলে সরকারি কর্মচারীদের জন্য প্রথমবারের মতো বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানদের জন্য ভাতার ব্যবস্থা রাখা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি চাকরিজীবীরা বিশেষ চাহিদাসম্পন্ন প্রতি সন্তানের জন্য প্রতি মাসে ৩ হাজার টাকা করে ভাতা পাবেন।