যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে জেস রোনা তার গ্রুমিং স্যালন ও নতুন ব্র্যান্ড ‘শমুপ’-এর মাধ্যমে কুকুর সাজানোর ক্ষেত্রে সৌন্দর্যের নতুন মানদণ্ড তৈরি করছেন। হিলারি কারের সঞ্চালনায় ‘সেকেন্ড লাইফ’ পডকাস্টে জেস রোনা তার কর্মজীবনের এই অভাবনীয় পরিবর্তনের কথা তুলে ধরেন। তিনি সাধারণ গ্রুমিং কাজকে শৈল্পিক উচ্চতায় নিয়ে গেছেন, যা পোষা প্রাণীর যত্নের ক্ষেত্রে নতুন এক মাত্রা যোগ করেছে।
জেস রোনা কখনোই কুকুর সাজানোর কাজকে নিজের ক্যারিয়ার হিসেবে বেছে নেওয়ার পরিকল্পনা করেননি। আঠারো বছর বয়সে অভিনয় পেশার স্বপ্ন নিয়ে তিনি পেট্রস্মার্টে কুকুর গোসলের কাজে যোগ দিয়েছিলেন। সেখানে কাজ করতে করতেই তিনি গ্রুমিংয়ের কৌশলগুলো রপ্ত করেন। এরপর অভিনয় ক্যারিয়ারের জন্য নিউ ইয়র্ক সিটিতে গিয়ে তিনি আপরাইট সিটিজেনস ব্রিগেড-এ কমেডি চর্চা শুরু করেন।
পরবর্তীতে লস অ্যাঞ্জেলেসে ফিরে তিনি আবারও গ্রুমিংয়ের দিকে মনোনিবেশ করেন এবং নিজের দক্ষতার উন্নয়ন ঘটান। একপর্যায়ে তিনি নিজের গ্যারেজে স্যালন শুরু করেন, যা পরবর্তীকালে লার্চমন্ট ভিলেজে একটি পূর্ণাঙ্গ ব্যবসায় রূপ নেয়। জেস রোনা তার স্যালনে গ্রুম করা কুকুরদের মজাদার ভিডিও অনলাইনে শেয়ার করতেন, যা মুহূর্তেই ভাইরাল হয়। এই জনপ্রিয়তা তার ব্যবসাকে দ্রুত পরিচিতি এনে দেয়। বর্তমানে তিনি তার স্যালন পরিচালনার পাশাপাশি ‘শমুপ’ নামের নতুন একটি বিউটি ব্র্যান্ড নিয়ে কাজ করছেন, যা সব ধরনের কুকুরের জন্য তৈরি করা হচ্ছে।