বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় ‘বৃক্ষ শুধু রোপণ নয়, যত্ন নিয়ে বাঁচাতে হয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে কুলাউড়া বন্ধুসভা। পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যে ২৫ জুলাই উপজেলার বিভিন্ন স্কুল, মসজিদ ও মাদ্রাসায় শতাধিক ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।
এই কর্মসূচিতে কুলাউড়া বন্ধুসভার উপদেষ্টা এ এফ এম ফৌজি চৌধুরী ও শহিদুল ইসলাম তনয় উপস্থিত ছিলেন। এছাড়া সংগঠনের সভাপতি আশিষ আচার্য্যসহ বন্ধু কাওসার আহমেদ, সাব্বির, সেলিম আহমেদ, সামসুর রহমান, সাইফুর রহমান, ফারহান ভাসানী ও সুমন ঘোষসহ অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।