ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার চুরখাই এলাকায় ৫,১১৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৯ জুলাই, ২০২৬) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিবিএমসিবি হাসপাতালের সামনে এই অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন:
• আব্দুল গফুর (৫০), পিতা: মৃত আব্দুর শুকুর, গ্রাম: সিপাহীরপাড়া, মহেশখালী, কক্সবাজার।
• শাকের উল্লাহ ওরফে শাকের (২৬), পিতা: মোঃ আব্দুল জব্বার, গ্রাম: বড়খোলা, মহেশখালী, কক্সবাজার।
অভিযান শেষে অধিদপ্তরের পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। আইনি প্রক্রিয়া শেষে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।