ঢাকাWednesday , 29 July 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

সিরাজগঞ্জে পুকুরে ডুবে ছয় বছরের শিশুর মৃত্যু


July 29, 2026 5:50 pm
Link Copied!

বাংলাদেশের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পুকুরে ডুবে সিয়াম সেখ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার চান্দাইকোনা শেখপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সিয়াম ওই এলাকার আকরাম হোসেনের ছেলে। এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশের পুকুরে সমবয়সী অন্য শিশুদের সঙ্গে গোসলে নেমেছিল সিয়াম। অন্য শিশুরা পুকুর থেকে উঠে বাড়িতে ফিরে এলেও সিয়াম ফেরেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি।

পরবর্তীতে সিয়ামের সঙ্গে গোসল করতে যাওয়া শিশুদের কাছ থেকে তথ্য পেয়ে পুকুরে তল্লাশি চালায় স্থানীয়রা। একপর্যায়ে পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।