ঢাকাFriday , 31 July 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

এলপিএলে সাকিব ম্যাজিক: ব্যাটে-বলে উজ্জ্বল পারফরম্যান্সে জাফনার জয়


July 31, 2026 4:20 am
Link Copied!

শ্রীলঙ্কার পাল্লেকেলেতে অনুষ্ঠিত শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ম্যাচে ক্যান্ডি রয়্যালসের বিপক্ষে জাফনা কিংসের জয়ে বড় ভূমিকা রেখেছেন সাকিব আল হাসান। ব্যাট ও বল—উভয় ক্ষেত্রেই নিজের জাত চিনিয়েছেন এই তারকা অলরাউন্ডার। এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা জাফনা কিংস আগেই প্লে-অফ নিশ্চিত করেছে।

ম্যাচে প্রথমে ব্যাটিং করে জাফনা কিংস ২২১ রানের বড় সংগ্রহ গড়ে। দলের হয়ে ওপেনার কামিল মিশারা সর্বোচ্চ ৪৯ রান করেন। ছয়ে নেমে সাকিব ১৬ বলে ২২ রানে অপরাজিত থাকেন, যার মধ্যে ছিল একটি চার ও একটি ছক্কা। এছাড়া চার নম্বরে নামা তাওহিদ হৃদয় ১৬ বলে ২১ রান করেন।

জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে সাকিবের বোলিং তোপের মুখে পড়ে ক্যান্ডি রয়্যালস। সাকিব তার প্রথম ওভারেই ওপেনার লাহিরু ইগালাগামাগেকে আউট করেন। নিজের দ্বিতীয় ওভারে সাজঘরে ফেরান কুশল পেরেরাকে। এরপর শেষ ওভারে ক্যান্ডি অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গাকে আউট করে নিজের তৃতীয় উইকেট তুলে নেন তিনি। শেষ ওভারে তিনটি ছক্কা হজম করলেও হাসারাঙ্গাকে ফেরানোর মাধ্যমেই ম্যাচ থেকে প্রতিপক্ষের ফেরার আশা শেষ করে দেন সাকিব। ৪ ওভারে ৪৩ রান খরচ করে এই ৩ উইকেট নেন তিনি।

এই জয়ে ৭ ম্যাচে ৫ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে জাফনা কিংস।