ঢাকাSaturday , 10 October 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

নেত্রকোণায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

Truth Post
August 6, 2026 2:00 am
Link Copied!

বাংলাদেশের নেত্রকোণায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ৫ আগস্ট পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এবং জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, ছাত্র-জনতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে শহিদদের স্মরণ ও যোদ্ধাদের সম্মান জানানোর লক্ষ্যে দিবসটি পালন করা হয়।

সকাল সাড়ে ৯টায় শহরের জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। এ সময় শহিদদের আত্মার মাগফিরাত ও আহত যোদ্ধাদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সকাল ১১টায় নেত্রকোণা পাবলিক হলে ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরেন এবং তাঁদের আদর্শ অনুসরণ করে মানবিক রাষ্ট্র গঠনের আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান এবং দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।