ঢাকাWednesday , 19 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

নাটোর, গাইবান্ধা ও রংপুরের ডিসি প্রত্যাহার


August 19, 2026 5:45 pm
Link Copied!

বাংলাদেশের নাটোর, গাইবান্ধা ও রংপুরের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেটকে তাদের নিজ নিজ দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে বিসিএস প্রশাসন ক্যাডারের এই তিন কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়টি জানানো হয়েছে।

প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন নাটোরের ডিসি আসমা শাহীন, গাইবান্ধার ডিসি মোহাম্মদ মাসুদুর রহমান এবং রংপুরের ডিসি মোহাম্মদ রুহুল আমিন। গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

পরবর্তী পদায়নের জন্য এই তিন কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।