অস্ট্রেলিয়ার মেলবোর্নে নারী বিগ ব্যাশ লিগের (ডব্লিউবিবিএল) দল মেলবোর্ন স্টার্সের প্রধান কোচ হিসেবে রিচার্ড পাইরাহকে নিয়োগ দেওয়া হয়েছে। ইয়র্কশায়ারের এই কোচ দায়িত্ব গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত অ্যান্ডি ক্রিস্টির পরিবর্তে তিনি দলের মূল কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।
অ্যান্ডি ক্রিস্টি অবশ্য দলের সাথেই থাকছেন। তিনি এখন থেকে দলের সহকারী কোচের ভূমিকা পালন করবেন। দলের কোচিং প্যানেলে এই পরিবর্তনের মাধ্যমে ডব্লিউবিবিএলের আগামী আসরের জন্য নতুন পরিকল্পনা সাজাচ্ছে মেলবোর্ন স্টার্স।