ঢাকাTuesday , 25 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

ম্যানচেস্টার সিটি থেকে ৭৫ মিলিয়ন পাউন্ডে টটেনহ্যামে স্যাভিও


August 25, 2026 7:15 pm
Link Copied!

যুক্তরাজ্যের লন্ডনে টটেনহ্যাম হটস্পার ম্যানচেস্টার সিটি থেকে ব্রাজিলিয়ান উইঙ্গার স্যাভিওকে ৭৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে দলে নেওয়ার ঘোষণা দিয়েছে। ক্লাবটির কোচ রবার্তো দে জেরবি জানিয়েছেন, ২২ বছর বয়সী এই খেলোয়াড়ের অন্তর্ভুক্তি দলের আক্রমণভাগে গতি ও সৃজনশীলতা বাড়াবে। দীর্ঘমেয়াদী এই চুক্তির আওতায় পারফরম্যান্স অনুযায়ী আরও ১০ মিলিয়ন পাউন্ড অতিরিক্ত ফি দিতে হতে পারে টটেনহ্যামকে।

দীর্ঘ এক বছরের প্রচেষ্টার পর এই ট্রান্সফার সম্পন্ন হলো। গত গ্রীষ্মেও তাকে পাওয়ার চেষ্টা করেছিল টটেনহ্যাম, কিন্তু সে সময় তিনি ইতিহাদ স্টেডিয়ামেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে পেপ গার্দিওলার অধীনে গত মৌসুমে প্রিমিয়ার লিগে নিয়মিত খেলার সুযোগ না পাওয়ায় দল পরিবর্তনের পথে হাঁটলেন এই ব্রাজিলিয়ান তারকা।

যোগদানের পর সাভিও বলেন, এই ক্লাবে আসাটা আমার জন্য চমৎকার এক সুযোগ। বিশ্বের অন্যতম সেরা কোচের সঙ্গে কাজ করতে পারব। তার সঙ্গে কথা বলার পরেই বুঝেছি এখানে আমার আসা উচিত। তিনি আমাকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে সাহায্য করবেন বলে জানিয়েছেন।

২০২৪ সালে ফরাসি ক্লাব ট্রয়েস থেকে ৩০.৮ মিলিয়ন পাউন্ডে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন সাভিও। সিটির জার্সিতে তিনি ৮৪ ম্যাচ খেলে সাতটি গোল করেছেন এবং ১৬টি গোলে সহায়তা করেছেন। টটেনহ্যামে এসে তিনি নিজের নাম ‘সাভিও’ হিসেবে ব্যবহারের অনুরোধ জানিয়েছেন, যা তিনি জিরোনায় খেলার সময় ব্যবহার করতেন।

সাভিওর অন্তর্ভুক্তির মাধ্যমে টটেনহ্যাম তাদের স্কোয়াড শক্তিশালী করার প্রক্রিয়া অব্যাহত রেখেছে। এর আগে এই গ্রীষ্মে ম্যাট ফার্নান্দেস, স্যান্দ্রো টোনালি এবং জ্যান পল ভ্যান হেককে দলে নিয়েছে ক্লাবটি। এছাড়া রক্ষণভাগ মজবুত করতে মার্কোস সেনেসি ও অ্যান্ড্রু রবার্টসনকে বিনামূল্যে দলে ভিড়িয়েছে তারা। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ১ সেপ্টেম্বর ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে মিশরের ফরোয়ার্ড ওমর মারমুশকেও দলে ভেড়ানোর চেষ্টা করছে টটেনহ্যাম।