যুক্তরাজ্যের লন্ডনের ফ্যাশন বিশ্লেষক ব্রিটানি ডেভি ২০২৬ সালের শরৎকালীন পোশাকের জন্য পাঁচটি রঙের ট্রেন্ডের কথা জানিয়েছেন। মূলত লন্ডন ও নিউ ইয়র্কের নামী ফ্যাশন শোগুলোর রানওয়ে থেকে অনুপ্রাণিত হয়ে তিনি এই তালিকা তৈরি করেছেন, যা আসন্ন ঋতুতে ফ্যাশন সচেতনদের পোশাক নির্বাচনের ক্ষেত্রে সহায়ক হবে।
ব্রিটানি ডেভির মতে, এই রঙগুলো কেবল ট্রেন্ডই নয়, বরং সাধারণ পোশাকেও আভিজাত্য যোগ করতে সক্ষম। ন্যুড বা সাধারণ রঙের বাইরে যারা একটু ভিন্নধর্মী ও মার্জিত পোশাক খুঁজছেন, তাদের জন্য এই পাঁচটি রঙ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ফ্যাশন বিশেষজ্ঞদের মতে যে পাঁচটি রঙ জনপ্রিয় হবে:
১. মিডনাইট: এটি কালোর সবচেয়ে কাছাকাছি একটি রঙ, যা অত্যন্ত মার্জিত এবং বহুমুখী ব্যবহারের উপযোগী। ফেরাগামো, গুচি ও বারবেরির মতো ব্র্যান্ডগুলো এই রঙকে প্রাধান্য দিচ্ছে।
২. পাম বা গাঢ় জাম রঙ: মিউ মিউ এবং হার্মিসের রানওয়েতে এই রঙের আধিপত্য দেখা গেছে। এটি মিনিমালিস্ট স্টাইলের সাথে খুব সহজেই মানিয়ে যায়।
৩. কার্বন গ্রে: প্রাদা ও বোতেগা ভেনেটার মতো ব্র্যান্ডগুলো এই রঙটিকে তুলে ধরছে। এই রঙটি পরিপক্ক ও আধুনিক লুক দিতে সক্ষম।
৪. মস গ্রিন: গত বছরের অলিভ গ্রিনের পরিবর্তে এবছর মিউটেড মস গ্রিন বা শেওলা রঙের প্রতি ডিজাইনারদের আগ্রহ দেখা যাচ্ছে। ফেন্ডি ও এম্পোরিও আরমানির কালেকশনে এই রঙের ব্যবহার দেখা গেছে।
৫. স্কারলেট: উজ্জ্বল লাল বা স্কারলেট রঙ ফ্যাশন জগতে সবসময়ই একটি বিশেষ জায়গা দখল করে থাকে। শ্যানেল ও ক্লোয়ের মতো লাক্সারি ব্র্যান্ডগুলো এবছরও এই রঙের ওপর আস্থা রেখেছে।