ঢাকাThursday , 27 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

ভাড়াবাড়িতে নিজস্বতা ফেরাতে বিশেষজ্ঞের পাঁচটি পরামর্শ


August 27, 2026 9:15 am
Link Copied!

যুক্তরাজ্যে বাড়ি ভাড়া নিয়ে বসবাসকারী মানুষের জন্য আবাসনকে নিজের রুচিমতো ও আরামদায়ক করে তোলার কৌশল জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। বিঅ্যান্ডকিউ-এর প্রধান নির্বাহী গ্রাহাম বেল এবং ইন্টেরিয়র ডিজাইনার লারা ক্লার্ক ও লিডিয়া লয়েড ভাড়াবাড়ির সৌন্দর্য বাড়াতে পাঁচটি কার্যকরী পরামর্শ দিয়েছেন। বর্তমান সময়ে আবাসন সংকট ও অধিক ভাড়ার কারণে অনেকেরই দীর্ঘ সময় ভাড়াবাড়িতে থাকতে হচ্ছে, তাই বাড়িকে ঘরোয়া পরিবেশ দেওয়ার গুরুত্ব বেড়েছে।

চুক্তিপত্র যাচাই ও পরিকল্পনা
যেকোনো পরিবর্তনের আগে ভাড়াবাড়ির চুক্তিপত্র ভালো করে দেখে নেওয়া জরুরি। গ্রাহাম বেলের মতে, বেশিরভাগ বাড়ির মালিকই ছোটখাটো উন্নয়নমূলক কাজে সম্মতি দেন। তবে বড় ধরনের কোনো কাজ করার আগে মালিকের অনুমতি নেওয়া উচিত। এছাড়া কোনো কাজ শুরুর আগে ভালোভাবে পরিকল্পনা ও মাপজোখ করে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

স্থানান্তরযোগ্য পরিবর্তন
ভাড়াবাড়িতে স্থায়ী কোনো বিনিয়োগ না করে এমন জিনিস ব্যবহার করা ভালো, যা বাসা বদলের সময় সঙ্গে নেওয়া যায়। ক্লার্ক জানান, দেয়ালে দেয়ালে ছবি বা শিল্পকর্ম ঝোলালে ঘরে নিজস্বতা ফুটে ওঠে। এক্ষেত্রে ড্রিল না করে ‘কমান্ড স্ট্রিপ’ ব্যবহার করে ছবি ঝোলানোর পরামর্শ দিয়েছেন তিনি। এছাড়া স্টিক-অন টাইলস ও সাকশন স্টোরেজ ব্যবহারের কথাও বলেছেন বিশেষজ্ঞরা।

আলোকসজ্জার ব্যবহার
ঘরের পরিবেশ বদলে দিতে আলোকসজ্জা বা লাইটিং অত্যন্ত কার্যকর। অনেক ভাড়াবাড়িতে উজ্জ্বল সাদা বা কড়া আলো থাকে, যার পরিবর্তে উষ্ণ রঙের বা সফট লাইটিং ব্যবহার করলে ঘরের আমেজ বদলে যায়। ক্লার্কের মতে, ছাদের ওপরের আলোর ওপর নির্ভর না করে টেবিল ল্যাম্প বা ফ্লোর ল্যাম্প ব্যবহার করলে ঘর বেশ আরামদায়ক হয়ে ওঠে।

পুরানো আসবাবের ব্যবহার
সাধারণ ও সস্তা আসবাবের পরিবর্তে ভিনটেজ বা পুরনো ঘরানার আসবাব ব্যবহারের পরামর্শ দিয়েছেন লিডিয়া লয়েড। অনলাইনে কেনাবেচার মার্কেটপ্লেস বা পুরোনো জিনিসের বাজার থেকে এসব সামগ্রী সংগ্রহ করলে ঘরে একটি অনন্য চরিত্র ফুটে ওঠে। এছাড়া বই, পারিবারিক ছবি ও গাছপালা সাজিয়ে রাখলে ঘরকে অনেক বেশি প্রাণবন্ত মনে হয়।

ঘ্রাণের প্রভাব
ঘরের পরিবেশকে নিমেষেই সুন্দর করে তুলতে সুগন্ধি একটি বড় ভূমিকা রাখে। লয়েড জানান, মোমবাতি, ডিফিউজার বা রুম স্প্রে ব্যবহার করলে ঘরে এক ধরনের উষ্ণতা তৈরি হয়। বিশেষ করে স্যান্ডালউড, সিডারউড বা দারুচিনিজাতীয় সুগন্ধি ঘরকে আরামদায়ক ও অতিথিপরায়ণ করে তোলে।