যুক্তরাজ্যের লন্ডন থেকে প্রকাশিত ফ্যাশন বিষয়ক পোর্টাল ‘হু হোয়াট ওয়্যার’-এর শপিং এডিটর ফ্লোরি আলেকজান্ডার জানিয়েছেন, জারা’র নতুন কালেকশনে এমন নয়টি পোশাক রয়েছে যা বর্তমানে ব্যাপক ভাইরাল হয়েছে এবং খুব দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে। সেপ্টেম্বর মাস আসার আগেই এই পোশাকগুলোর স্টক শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি উল্লেখ করেছেন।
প্রতি মৌসুমেই জারা তাদের নতুন কালেকশনে রানওয়ে ট্রেন্ডের সাথে সামঞ্জস্য রেখে আধুনিক ও আকর্ষণীয় পোশাক নিয়ে আসে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। ফ্লোরি আলেকজান্ডারের মতে, জারা সবসময়ই বর্তমান ট্রেন্ডের সাথে মিল রেখে সাশ্রয়ী মূল্যে স্টাইলিশ পোশাক বাজারে ছাড়ে, যা ক্রেতাদের মধ্যে দ্রুত সাড়া ফেলে।
ফ্যাশন বিশ্লেষকরা বলছেন, জারা’র নতুন সংগ্রহের মধ্যে ফ্লাওয়ার প্রিন্টের স্কার্ট, ফ্রগ-ফাসেনিং ডিটেইলসযুক্ত শার্ট এবং টেকনিক্যাল ফেব্রিকের জ্যাকেটগুলো সবচেয়ে বেশি জনপ্রিয়। এছাড়া স্যুড ফিনিশ এবং আধুনিক কাটছাঁটের ট্রাউজার্স ও জ্যাকেটগুলোও চলতি মৌসুমে ফ্যাশন সচেতনদের কাছে দারুণ সমাদৃত হচ্ছে।
বর্তমানে জারা’র এই নতুন কালেকশনের ভাইরাল পোশাকগুলোর চাহিদা এতটাই বেশি যে, খুব অল্প সময়ের মধ্যেই এগুলো বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। ক্রেতাদের বিভ্রান্তি দূর করতে এবং দ্রুত জনপ্রিয় পোশাকগুলো খুঁজে পেতে পোর্টালটি একটি তালিকাও প্রকাশ করেছে।