ঢাকাTuesday , 1 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

ছাত্রদল ও জাসাসের দুই নেতা হত্যায় দুই এএসআইকে ২৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছিল: ট্রাইব্যুনালে পুলিশ কর্মকর্তা


September 1, 2026 1:15 am
Link Copied!

বরিশালের আগৈলঝাড়ায় ২০১৫ সালে ছাত্রদল ও জাসাসের দুই নেতাকে বিচারবহির্ভূতভাবে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন পুলিশ পরিদর্শক আলী আহমেদ। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ তিনি তার জবানবন্দি প্রদান করেন। আলী আহমেদ ওই সময় উজিরপুর থানার সেকেন্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন। বর্তমান তিনি বরিশাল মহানগর সিআইডিতে কর্মরত।

সাক্ষ্য দেওয়ার সময় তিনি জানান, ওই হত্যাকাণ্ডের জন্য অভিযুক্ত দুই এএসআই মাহাবুল ইসলাম ও জসিম উদ্দিনকে তৎকালীন পুলিশ সুপার এ কে এম এহসানউল্লাহর নির্দেশে ২৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছিল। মামলার অন্য আসামিরা হলেন সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ এবং তৎকালীন এসপি এ কে এম এহসানউল্লাহ। এর মধ্যে মাহাবুল ও জসিম বর্তমানে কারাগারে আছেন।

নিহতরা হলেন আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক টিপু হাওলাদার এবং জাসাসের সাংগঠনিক সম্পাদক কবির মোল্লা। অভিযোগে বলা হয়, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার জেরে আবুল হাসানাত আবদুল্লাহর পরিকল্পনা ও নির্দেশে ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি রাতে এই দুজনকে গুলি করে হত্যা করা হয়।

পুলিশ পরিদর্শক আলী আহমেদ আদালতকে জানান, ঘটনার আগের রাতে এসপি এ কে এম এহসানউল্লাহ উজিরপুর থানায় এসে তৎকালীন ওসির সঙ্গে গোপন বৈঠক করেন। এরপর ওসির নির্দেশে এএসআই মাহাবুল ও জসিমকে একটি বিশেষ অভিযানের দায়িত্ব দেওয়া হয়। ঘটনার পরের দিন টেলিভিশনের সংবাদে তিনি জানতে পারেন, ওই দুই নেতা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এরপর ওসির নির্দেশে তিনি ওই দুই এএসআইকে পরবর্তী ১০ দিন ডিউটি থেকে বিরত রাখেন।

তিনি আরও উল্লেখ করেন, অভিযুক্ত দুই এএসআই অত্যন্ত বেপরোয়া ছিলেন এবং প্রায়ই এসপি ও এমপি আবুল হাসানাত আবদুল্লাহর নাম ভাঙিয়ে চলতেন। ওই সময়ে বরিশাল জেলায় আরও কয়েকবার বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল বলেও তিনি জবানবন্দিতে জানান।