ঢাকাWednesday , 2 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

দেশের বাজারে সোনার দাম ভরিতে কমল ৪৩৭৪ টাকা


September 2, 2026 3:15 pm
Link Copied!

বাংলাদেশের বাজারে আজ বুধবার ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমানো হয়েছে। বিশ্ববাজারে দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে তেজাবি সোনার দামের সঙ্গে সমন্বয় করে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এই নতুন দাম নির্ধারণ করেছে। আজ সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়।

নতুন দর অনুযায়ী, এখন থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনা ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকায় বিক্রি হবে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকায় পাওয়া যাবে। এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ছিল ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা।

একই সঙ্গে রুপার দামেও সমন্বয় করা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৫ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ৭৮২ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৯০ টাকায় বিক্রি হচ্ছে।

বিশ্ববাজারের প্রভাব

বিশ্ববাজারে গত কয়েকদিন ধরে সোনার দাম নিম্নমুখী। বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টা ১৭ মিনিটে স্পট মার্কেটে সোনার দাম দশমিক ৬ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৩০৪ ডলারের নিচে নেমে আসে, যা ৭ আগস্টের পর সর্বনিম্ন। এছাড়া যুক্তরাষ্ট্রের বাজারেও সোনার আগাম দর কমেছে। ডলারের শক্তিশালী অবস্থানের কারণে অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য সোনার দাম তুলনামূলক বেশি হওয়ায় বাজারে এই প্রভাব পড়েছে।

এর আগে ৩১ আগস্টও ভরিতে ৪ হাজার ৪৭৪ টাকা কমানো হয়েছিল। চলতি বছরের ২৯ জানুয়ারি দেশের ইতিহাসে সোনার দাম সর্বোচ্চ ২ লাখ ৮৬ হাজার টাকায় পৌঁছেছিল। তবে এরপর থেকে বাজারের অস্থিরতা ও বিশ্ববাজারের অস্থিতিশীল পরিস্থিতির কারণে কয়েক দফা দাম ওঠানামা করেছে।