ঢাকাFriday , 4 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

ইতালিয়ান গ্রাঁ প্রি: তীব্র তাপপ্রবাহে ‘হিট-হ্যাজার্ড’ ঘোষণা


September 4, 2026 12:15 am
Link Copied!

ইতালির মনজায় অনুষ্ঠিতব্য ইতালিয়ান গ্রাঁ প্রি-কে তীব্র তাপপ্রবাহের কারণে ‘হিট-হ্যাজার্ড’ বা তাপজনিত ঝুঁকিপূর্ণ রেস হিসেবে ঘোষণা করা হয়েছে। ফর্মুলা ওয়ান কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের মূল কারণ হলো রবিবার রেস চলাকালীন তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকার পূর্বাভাস। ইতালিতে চলমান গ্রীষ্মকালীন তাপপ্রবাহের প্রভাবে মিলান শহরের পার্শ্ববর্তী মনজা অঞ্চলে সারা সপ্তাহজুড়ে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বুধবার বিকেলে মিলান বিমানবন্দর এলাকায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল।

এই ঘোষণার ফলে চালকদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। এখন থেকে চালকরা তাদের ফায়ারপ্রুফ পোশাকের নিচে পাইপের মাধ্যমে শীতল তরল প্রবাহের একটি বিশেষ কুলিং কিট ব্যবহার করতে পারবেন। এটি বাধ্যতামূলক নয়, তবে কোনো চালক যদি এই সিস্টেম ব্যবহার করতে না চান, তবে তাদের গাড়িতে বাড়তি ৫ কেজি ওজন বহন করতে হবে, যাতে কেউ অন্যায্য প্রতিযোগিতামূলক সুবিধা না পায়। চলতি মৌসুমে এটি দ্বিতীয়বার কোনো গ্রাঁ প্রি-কে তাপজনিত ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলো; এর আগে অস্ট্রিয়া গ্রাঁ প্রি-কে একই ক্যাটাগরিতে রাখা হয়েছিল।

ফর্মুলা ওয়ান গাড়ির ককপিটের ভেতরে তাপমাত্রা প্রায়ই ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। এছাড়া চালকদের একাধিক স্তরের ফায়ারপ্রুফ পোশাক, বালাক্লাভা এবং হেলমেট পরে থাকতে হয়, যার ফলে তাদের শারীরিক অসুস্থতার বড় ঝুঁকি থাকে। কুলিং কিট ব্যবহারের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতাও রয়েছে। অনেক চালক অস্বস্তির কারণে এটি এড়িয়ে চলেন। এছাড়া রেস শেষ হওয়ার আগেই কুল্যান্ট শেষ হয়ে যাওয়ার নজির রয়েছে, যা চালকদের জন্য উল্টো বিড়ম্বনার কারণ হতে পারে।