ঢাকাSaturday , 5 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

বাংলাদেশ হকি দলের নতুন অধিনায়ক রোমান, সহ-অধিনায়ক আমিরুল


September 5, 2026 1:15 am
Link Copied!

চীনের তিয়ানজিনে এশিয়ান গেমসের প্রস্তুতিমূলক সফরে বাংলাদেশ জাতীয় হকি দলের নতুন অধিনায়ক হিসেবে রোমান সরকারের নাম ঘোষণা করেছে হকি ফেডারেশন। একই সঙ্গে রক্ষণভাগের খেলোয়াড় আমিরুল ইসলামকে দলের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। দলের ব্যবস্থাপনার ওপর ভরসা রেখে আসন্ন এশিয়ান গেমসে এই দুই খেলোয়াড়কে নেতৃত্বে নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।

এর আগে শুক্রবার চীনের তিয়ানজিন প্রদেশের বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচে ৪-০ ব্যবধানের জয় পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচে আমিরুল ইসলাম হ্যাটট্রিক করেছেন।

আগামীকাল শনিবার ৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় দুপুর দেড়টায় চীনের তিয়ানজিন জিংহাই ডিস্ট্রিক্ট তুয়ানবো স্পোর্ট সেন্টারে স্বাগতিক চীন জাতীয় হকি দলের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতিমূলক ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ থেকেই নতুন অধিনায়ক ও সহ-অধিনায়ক আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করবেন।