ঢাকাSaturday , 5 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

জেফরিজের তহবিলে ৫০০ মিলিয়ন ডলারের ভুয়া ইনভয়েস জালিয়াতির ঝুঁকি


September 5, 2026 10:45 am
Link Copied!

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আর্থিক প্রতিষ্ঠান জেফরিজের একটি বিনিয়োগ তহবিলে ৫০০ মিলিয়ন ডলারের সম্ভাব্য ইনভয়েস জালিয়াতির ঝুঁকির বিষয়টি সামনে এসেছে। ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই জালিয়াতির সাথে সম্পর্ক থাকার বিষয়টি নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

প্রতিবেদনে বলা হয়েছে, ফার্স্ট ব্র্যান্ডস গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান ধসে পড়ার পর এর অর্থায়নকারী প্রতিষ্ঠান পয়েন্ট বোনিটা নতুন করে আলোচনায় এসেছে। রেডিয়েন্ট ওয়ার্ল্ডের বড় ঋণদাতা হিসেবেও পয়েন্ট বোনিটার নাম উঠে এসেছে, যা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।

তদন্তে দেখা গেছে, এই তহবিলের সাথে সংশ্লিষ্ট লেনদেনের নথিপত্রে বড় ধরনের অসামঞ্জস্য রয়েছে। এর আগে ফার্স্ট ব্র্যান্ডস গ্রুপের পতনের ঘটনায় যেসব আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছিল, বর্তমানের এই জালিয়াতির সাথে সেগুলোর যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জেফরিজের সংশ্লিষ্ট তহবিলটির বড় অংকের অর্থ এই জালিয়াতির কবলে পড়ায় আর্থিক বাজারে এর প্রভাব নিয়ে পর্যালোচনা চলছে। ঘটনার সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় তদন্ত শুরু করেছে।