ঢাকাSaturday , 19 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

মিয়ানমার সীমান্তে চরম উত্তেজনা: নিরাপত্তা জোরদারে কঠোর অবস্থানে সরকার

ডেস্ক নিউজ
July 5, 2026 4:18 pm
Link Copied!

মিয়ানমার সীমান্তে চলমান অস্থিরতা ও উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাতের কারণে সীমান্তবর্তী বাংলাদেশি এলাকাগুলোতে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঝুঁকি নিয়ে সরকারের অবস্থান জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি জানান, সীমান্তে নজরদারি ইতোমধ্যে বাড়ানো হয়েছে এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে। সম্প্রতি আরাকান আর্মির প্রধান আহত হয়ে বাংলাদেশে চিকিৎসা নিচ্ছেন বলে বিভিন্ন মহলে গুঞ্জন ছড়িয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ড. খলিলুর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই। মিয়ানমারের অভ্যন্তরে সামরিক বাহিনী ও আরাকান আর্মির সংঘাত সাম্প্রতিক সময়ে আরও তীব্র হয়েছে, যার প্রভাব সীমান্তবর্তী এলাকায় পড়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ সরকার সতর্ক অবস্থানে থেকে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছে।