ঢাকাWednesday , 5 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

মানিক মিয়া অ্যাভিনিউয়ে কনসার্ট: ডিএমপির ট্রাফিক নির্দেশনা


August 5, 2026 4:00 am
Link Copied!

বাংলাদেশের রাজধানী ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কনসার্টকে কেন্দ্র করে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার রাতে ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক গণবিজ্ঞপ্তিতে কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ এই নির্দেশনার কথা জানান। জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে আয়োজিত এই বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে এলাকায় ব্যাপক জনসমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে যানজট নিরসন ও জননিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের সড়কে যানবাহন চলাচলে পরিবর্তন আনা হয়েছে।

অনুষ্ঠান চলাকালীন খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।

বিকল্প সড়কসমূহ:

১. মিরপুর রোড থেকে ফার্মগেটগামী যানবাহন গণভবন ক্রসিং হয়ে লেক রোড, উড়োজাহাজ ক্রসিং এবং বিজয় সরণি ক্রসিং দিয়ে ফার্মগেটের দিকে যাবে।

২. ফার্মগেট থেকে মানিক মিয়া অ্যাভিনিউগামী যানবাহন খেজুর বাগান ক্রসিং হয়ে উড়োজাহাজ ক্রসিং ও লেক রোড ব্যবহার করে গণভবন ক্রসিংয়ের দিকে যাবে।

৩. ধানমন্ডি থেকে ফার্মগেটমুখী যানবাহন আসাদগেট ও গণভবন ক্রসিং হয়ে ইউটার্ন নিয়ে লেক রোড ও বিজয় সরণি দিয়ে ফার্মগেটের দিকে চলাচল করবে।

৪. আসাদগেট থেকে ফার্মগেটগামী যানবাহন গণভবন ক্রসিং, লেক রোড ও বিজয় সরণি ব্যবহার করবে।

৫. এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ইন্দিরা রোড থেকে ধানমন্ডিমুখী যানবাহন খেজুর বাগান ক্রসিং হয়ে উড়োজাহাজ ক্রসিং ও লেক রোড ব্যবহার করে আসাদগেট হয়ে ধানমন্ডির দিকে যাবে।

৬. মিরপুর রোড থেকে ধানমন্ডি ২৭-এর দিকে যাওয়ার যানবাহন শ্যামলী, শিশুমেলার সামনে দিয়ে গণভবন ও আসাদগেট হয়ে যাতায়াত করতে পারবে।

৭. এছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীদের ফার্মগেট এক্সিট র‌্যাম্পের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র‌্যাম্প ব্যবহারের অনুরোধ করা হয়েছে।

ডিএমপি কমিশনার নগরবাসীর সহযোগিতা কামনা করে বুধবার এই এলাকা এড়িয়ে চলার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন।