ঢাকাWednesday , 5 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

মোকতাদির চৌধুরীকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেওয়ার হুঁশিয়ারি হেফাজতের

Truth Post
August 5, 2026 11:18 am
Link Copied!

বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে জামিন দিলে পুরো জেলা অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা সাজিদুর রহমান। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে কওমি ছাত্র ঐক্য পরিষদের আয়োজনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এই সতর্কবার্তা দেন। বিভিন্ন হত্যাকাণ্ডে অভিযুক্ত নেতাদের বিচারের দাবি জানানোই এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল।

মঙ্গলবার দুপুরে শহরের কান্দিপাড়ার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা সাজিদুর রহমান বলেন, ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ায় ১৫ জন শহীদ হয়েছেন এবং ওই হত্যাকাণ্ডের পেছনে মোকতাদির চৌধুরী জড়িত ছিলেন। তিনি বলেন, মোকতাদির চৌধুরী জামিন পেতে পারেন এমন খবর শোনা যাচ্ছে, যা কার্যকর হলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেওয়া হবে।

সমাবেশে বক্তারা ২০০১ থেকে ২০২১ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে সংঘটিত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানান। আল্লামা সাজিদুর রহমান বলেন, বর্তমান সরকারের কাছে আহ্বান থাকবে সব দোষীর বিচার নিশ্চিত করতে হবে। আলেম-ওলামারা অতীতে রক্ত দিয়ে জীবন দিলেও অন্যায়ের সঙ্গে আপস করেননি।

ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি মুবারকুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে সংগঠনের স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। বক্তারা নিরপরাধ মানুষের ওপর জুলুম ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং জালিমদের বিচারের মুখোমুখি করার দাবি জানান।