ঢাকাWednesday , 5 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

ভারত সফরের অস্ট্রেলিয়া ‘এ’ দলে ফিরছেন ভ্লামিঙ্ক ও ব্রাউন

Link Copied!

অস্ট্রেলিয়ার ভারত সফরের জন্য ঘোষিত ‘এ’ দলের স্কোয়াডে রাখা হয়েছে টায়লা ভ্লামিঙ্ক এবং ব্রাউনকে। দীর্ঘ দিন ইনজুরির সাথে লড়াই করা ভ্লামিঙ্ক সবশেষ ২০২৪ সালে কাঁধের ইনজুরিতে পড়ার পর আর কোনো আন্তর্জাতিক বা ঘরোয়া ক্রিকেট খেলতে পারেননি। এই সফরের মাধ্যমে তিনি আবারো প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন।

দীর্ঘদিন ধরে চোটের কারণে জাতীয় দল থেকে দূরে ছিলেন ভ্লামিঙ্ক। নিয়মিত ইনজুরির কারণে তার ক্যারিয়ারে বেশ কয়েকবার ছন্দপতন ঘটেছে। তবে এই সফরটি তার ক্যারিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে ভারত সফরটি ভ্লামিঙ্ক ও ব্রাউনের জন্য নিজেদের প্রমাণ করার একটি বড় সুযোগ। এই সফরের পারফরম্যান্স তাদের আবারো মূল জাতীয় দলে ফেরার পথ সুগম করতে পারে।