ঢাকাWednesday , 23 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

নেপালের কাঠমান্ডুতে ওয়ালটন প্লাজার বিশেষ আয়োজন ‘তুষার যাত্রা’


September 23, 2026 4:00 am
Link Copied!

নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য সোলটি’তে বাংলাদেশের ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজার আয়োজনে অনুষ্ঠিত হলো ‘তুষার যাত্রা’ শীর্ষক বিশেষ অনুষ্ঠান। শনিবার (১৯ সেপ্টেম্বর) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি ব্র্যান্ড ওয়ালটনকে আরও ব্যাপকভাবে তুলে ধরার গুরুত্ব নিয়ে আলোচনার জন্য এই আয়োজনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এবং ওয়ালটন প্লাজার ম্যানেজিং পার্টনার এস এম মাহবুবুল আলম। এছাড়া নেপালের থাপা বিজনেস গ্রুপের চেয়ারম্যান প্রনীল থাপা ও পরিচালক প্রনিমেশ থাপা বিশেষ অতিথি হিসেবে যোগ দেন।

রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান তার বক্তব্যে আন্তর্জাতিক অঙ্গনে ওয়ালটনের ক্রমবর্ধমান প্রসারের প্রশংসা করেন এবং ব্র্যান্ডটিকে আরও উচ্চতায় নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মো. রায়হান, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান জাকির এবং ওয়ালটন প্লাজার হেড অব সেলস এম এম নাজমুল হাসান।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিত্রনায়ক আমিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজনের অংশ হিসেবে নেপাল ট্যুর ভিডিও প্রদর্শন, র‍্যাফেল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।