শ্রীলঙ্কার জাফনায় লঙ্কান প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি জাফনা কিংসের মালিকানা কিনেছে জহির খানের মালিকানাধীন প্রতিষ্ঠান অ্যাঙ্কর স্পোর্টস এবি। ফ্র্যাঞ্চাইজিটির আগের মালিকানা বাতিলের দুই সপ্তাহ পরই এই নতুন মালিকানার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নতুন মালিকানার অধীনে দলটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে অ্যাঙ্কর জাফনা কিংস।
দলটির মালিকানায় পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। গত দুই সপ্তাহ আগে জাফনা কিংসের আগের মালিকপক্ষের সঙ্গে চুক্তি ছিন্ন করা হয়েছিল। নতুন এই বিনিয়োগের ফলে লঙ্কান প্রিমিয়ার লিগের অন্যতম জনপ্রিয় এই দলটির কার্যক্রম পরিচালনার দায়িত্ব এখন জহির খানের প্রতিষ্ঠানের হাতে।