ঢাকাWednesday , 23 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা ও ভাঙচুর

Link Copied!

বাংলাদেশের মাগুরায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বাড়িতে হামলা ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার রাত পৌনে ৯টার দিকে মাগুরা শহরের কেশবমোড় এলাকায় অবস্থিত তার বাসভবনে এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে সাকিবের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বাড়ির জানালার বেশ কয়েকটি কাচ ভেঙে ফেলে এবং প্রধান লোহার গেটে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে।

পুলিশ জানিয়েছে, হামলায় কেউ হতাহত হননি। ঘটনাস্থল থেকে প্রাথমিকভাবে কোনো পেট্রল বোমার আলামত পাওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনার কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে।