ঢাকাTuesday , 13 October 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

এসএ২০: মিচ মার্শকে দলে ভিড়ালো সানরাইজার্স, বাদ পড়লেন ডু প্লেসিস ও তাহির

Link Copied!

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি লিগ এসএ২০-এর আসন্ন মৌসুমের জন্য দল গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। সানরাইজার্স ইস্টার্ন কেপ অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচ মার্শকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর তথ্যানুযায়ী, এই আসরের রিটেনশন এবং প্রি-সাইনিং তালিকায় বড় ধরনের রদবদল দেখা গেছে।

ফ্র্যাঞ্চাইজিগুলোর চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়ার তালিকায় বড় নামগুলোর মধ্যে রয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিস, রাসি ফন ডার ডুসেন ও ইমরান তাহির। এছাড়া কাইরন পোলার্ড এবং ট্রেন্ট বোল্টকেও এবারের রিটেনশন তালিকায় দেখা যায়নি। আগামী মৌসুমকে সামনে রেখে দলগুলোর এমন সিদ্ধান্তের ফলে টুর্নামেন্টের শক্তির ভারসাম্যে নতুন সমীকরণ তৈরি হতে পারে।