ঢাকাThursday , 30 July 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

আগস্টের দ্বিতীয়ার্ধে স্থানীয় নির্বাচনের তফসিল

ডেস্ক নিউজ
July 7, 2026 2:41 pm
Link Copied!

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে একটি রোডম্যাপ তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের তিনি জানান, আগস্ট মাসের দ্বিতীয়ার্ধে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

খাদ্য মজুত প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, বর্তমানে সরকারি লক্ষ্যমাত্রার চেয়ে ৯ লাখ মেট্রিক টন বেশি খাদ্য মজুত রয়েছে। এছাড়া তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের ফসল। তাই জুলাই গণঅভ্যুত্থান এবং জুলাই বিপ্লবের যোদ্ধাদের নিয়ে কোনো ধরনের কটূক্তি কাম্য নয়।