ঢাকাTuesday , 28 July 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

না ফেরার দেশে আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান

Link Copied!

আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক বাঁহাতি পেসার শাপুর জাদরান আর নেই। দীর্ঘদিন বিরল রোগে ভোগার পর মঙ্গলবার (৭ জুলাই) ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। ৩৯তম জন্মদিনের একদিন আগেই তার জীবনাবসান হলো।

পরিবার ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, শাপুর জাদরান দীর্ঘদিন ধরে হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস (এইচএলএইচ) নামে একটি বিরল ও জটিল রোগে আক্রান্ত ছিলেন। গত বছরের অক্টোবরে অসুস্থ হওয়ার পর আফগানিস্তানে প্রাথমিক চিকিৎসা নেন। পরে উন্নত চিকিৎসার জন্য ভারতে যান এবং দিল্লির একটি হাসপাতালে কয়েক মাস ধরে চিকিৎসাধীন ছিলেন।

চিকিৎসার শুরুতে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছিল। তবে অল্প সময়ের মধ্যেই আবারও তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর থেকে তিনি নিবিড় চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন।

শাপুর জাদরানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এক শোকবার্তায় বোর্ড তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে আফগান ক্রিকেটে তার অবদানের কথা স্মরণ করে।

আফগানিস্তানের আন্তর্জাতিক ক্রিকেটে উত্থানের অন্যতম পথিকৃৎ ছিলেন শাপুর জাদরান। ওয়ানডে ও টি-টোয়েন্টি—উভয় সংস্করণেই দেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। নিজের গতি, আগ্রাসী বোলিং এবং লড়াকু মানসিকতার জন্য তিনি ক্রিকেটপ্রেমীদের কাছে পরিচিত ছিলেন।

আফগানিস্তানকে বিশ্ব ক্রিকেটের বড় মঞ্চে প্রতিষ্ঠিত করতে যে প্রজন্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, শাপুর জাদরান ছিলেন সেই দলের অন্যতম সদস্য। তার অবদান আফগান ক্রিকেটের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।