ঢাকাSaturday , 8 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

সংবাদপত্র যেকোনো দেশের মূল চালিকাশক্তি: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু


August 8, 2026 5:45 am
Link Copied!

বাংলাদেশের টাঙ্গাইলে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সংবাদপত্র যেকোনো দেশের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে টাঙ্গাইলে সাপ্তাহিক ‘সময় তরঙ্গ’ পত্রিকার প্রকাশনা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। দেশের সমাজব্যবস্থাকে সুন্দর ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার ক্ষেত্রে সংবাদপত্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রতিমন্ত্রী বলেন, সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের বিভিন্ন দুর্নীতি ও অসঙ্গতি উঠে আসে, যা সমাজকে সঠিক পথে পরিচালিত করতে সহায়তা করে। তিনি সংবাদপত্রের ইতিবাচক ভূমিকার প্রশংসা করলেও কিছু অপসাংবাদিকতার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, পেশাদারিত্ব বজায় রাখতে এবং সমাজকে সঠিক দিকনির্দেশনা দিতে অবশ্যই অপসাংবাদিকতা পরিহার করা উচিত।

সাপ্তাহিক সময় তরঙ্গ পত্রিকার সম্পাদক ও প্রকাশক রওশন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদের মহাসচিব জাফর আহমেদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা ও টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি মামুনুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।