ঢাকাMonday , 12 October 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

পাবনায় যুবদল কর্মীর বাড়ির আন্ডারগ্রাউন্ড থেকে চুরি হওয়া গরু উদ্ধার

Link Copied!

বাংলাদেশের পাবনা সদর উপজেলার কোমরপুরে চুরি হওয়া দুটি গরুসহ শরিফুল ইসলাম প্রধান নামের এক যুবদল কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে কোমরপুর সীমান্ত বাজার এলাকায় ওই ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে মাটির নিচে তৈরি গোপন আন্ডারগ্রাউন্ড থেকে গরু দুটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম।

আটক শরিফুল ইসলাম কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আড়ুয়া বাধা এলাকার মৃত ইসমাইল প্রামাণিকের ছেলে। বর্তমানে তিনি পাবনা সদর এলাকায় বসবাস করেন এবং স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত। তার ব্যক্তিগত ফেসবুক পেজ ও বিভিন্ন ছবিতে জেলা যুবদলের নেতৃবৃন্দের সঙ্গে তার ঘনিষ্ঠতার প্রমাণ পাওয়া গেছে।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে সদর এলাকায় একটি গরু চুরির ঘটনা ঘটে। অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শরিফুলের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়ির আন্ডারগ্রাউন্ড থেকে গরুগুলো উদ্ধার করা হয়।

জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা জানান, অপরাধী যেই হোক না কেন, তার বিচার হওয়া উচিত। ব্যক্তি অপরাধ করলে তার দায় দল নেবে না। অপরাধীরা অনেক সময় নেতাদের সাথে ছবি তুলে তা বিভিন্নভাবে ব্যবহার করে থাকে।

ওসি তারিকুল ইসলাম বলেন, আটক শরিফুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির সাথে জড়িত চক্রের কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে। গরুগুলোর মধ্যে একজনের মালিকের পরিচয় পাওয়া গেছে এবং তার দেওয়া অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।