ঢাকাSaturday , 8 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

উত্তরাখণ্ডে জমি কিনতে মুখ্যমন্ত্রীর সহায়তা চাইলেন ঋষভ পন্ত


August 8, 2026 12:45 pm
Link Copied!

ভারতের উত্তরাখণ্ডে নিজের বসতবাড়ি গড়ার জন্য উপযুক্ত জমি খুঁজে পেতে রাজ্যটির মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সহায়তা চেয়েছেন তারকা উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্ত। বর্তমানে শ্রীলঙ্কায় অবস্থানরত পন্ত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে এই অনুরোধ জানানোর পর তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে। নিজের শিকড়ের টানে দিল্লি ছেড়ে উত্তরাখণ্ডে স্থায়ী হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি।

গত তিন বছর ধরে নিজের পছন্দের জায়গায় জমি খুঁজছেন পন্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, বড় পরিসরে বাড়ি তৈরির মতো উপযুক্ত জমি খুঁজে পেতে তিনি হিমশিম খাচ্ছেন। মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে পন্ত লিখেছেন, উত্তরাখণ্ডের স্থানীয় বাসিন্দা হিসেবে রাজ্যের জন্য আন্তর্জাতিক পর্যায়ে খেলাটা তার কাছে গর্বের। তিনি সরকারের কাছে জমি উপহার হিসেবে চাননি, বরং সরকারি মূল্যে জমি কেনার সুযোগ চেয়েছেন। যাতে তিনি স্থায়ীভাবে নিজের রাজ্যে ফিরে এসে সেখানকার উন্নয়নে ভূমিকা রাখতে পারেন।

পন্তের এই পোস্টের পরপরই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি তাকে আশ্বস্ত করেছেন। ধামি পন্তকে উত্তরাখণ্ডের গর্ব হিসেবে আখ্যায়িত করে বলেন, পন্তের এই ইচ্ছাকে তিনি ইতিবাচকভাবে দেখছেন। রাজ্যের উন্নয়নে তার এই আগ্রহের প্রশংসা করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ম মেনে পন্তকে সম্ভাব্য সব ধরনের সহায়তা করা হবে।