ঢাকাSunday , 11 October 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

দেশজুড়ে বোমা হামলার সতর্কতা পুলিশের ভাষায় নিছক গুজব

Link Copied!

বাংলাদেশের বিভিন্ন জেলায় বোমা হামলার আশঙ্কায় পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এই ধরণের কোনো নির্দেশ দেওয়া হয়নি এবং বোমা হামলার বিষয়টি সম্পূর্ণ গুজব।

গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৭ আগস্ট) রাতে দেশের প্রতিটি এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্যদের সতর্ক থাকতে বলা হয়েছে। এতে আরও বলা হয়, জেলা পর্যায়ে রাতের টহল, মোবাইল ডিউটি এবং চেকপোস্টে পুলিশকে বিশেষ নজরদারি চালাতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সন্দেহজনক কিছু ঘটলে তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশনা রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

পুলিশের অবস্থান

এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইস এম শাহাদাত হোসাইন জানান, বোমা হামলার আশঙ্কায় সারাদেশ জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারির খবরটি সঠিক নয়। এটি একটি গুজব বলে তিনি নিশ্চিত করেছেন।