ঢাকাSaturday , 8 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

আজকের খেলার সময়সূচি: ৮ আগস্ট ২০২৬


August 8, 2026 6:45 pm
Link Copied!

বিশ্বের বিভিন্ন প্রান্তে আজ ৮ আগস্ট, ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া ক্রিকেট ও ফুটবলের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করা হয়েছে। ক্রীড়াপ্রেমীরা দেশের এবং আন্তর্জাতিক অঙ্গনের এসব ম্যাচ সরাসরি উপভোগ করতে পারবেন নির্দিষ্ট কিছু টিভি চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মে।

ক্রিকেট সূচি

বাংলাদেশ এইচপি ও মালয়েশিয়ার মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচটি দুপুর আড়াইটায় টি স্পোর্টসে দেখা যাবে। এছাড়া লঙ্কা প্রিমিয়ার লিগের ফাইনালে মুখোমুখি হবে জাফনা কিংস ও গল/কলম্বো, যা রাত ৮টায় টি স্পোর্টস, স্টার স্পোর্টস ৩ এবং ফ্যানকোডে সম্প্রচারিত হবে। সিপিএল ২০২৬-এ ভোর ৫টায় মুখোমুখি হবে অ্যান্টিগুয়া ও জ্যামাইকা, যা স্টার স্পোর্টস ও ফ্যানকোডে দেখা যাবে। এছাড়া দ্য হান্ড্রেড টুর্নামেন্টে এমআই লন্ডন বনাম ট্রেন্ট রকেটসের নারী ম্যাচ বিকাল ৪টায় এবং পুরুষ ম্যাচ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সাউদার্ন ব্রেভ ও ম্যানচেস্টার সুপার জায়ান্টসের মধ্যকার লড়াইটি রাত ১১টায় স্টার স্পোর্টসে সরাসরি দেখানো হবে।

ফুটবল সূচি

ফুটবল প্রীতি ম্যাচে আজ রাত ৯টায় মাঠে নামবে ম্যানইউ ও পিএসজি। এছাড়া সন্ধ্যা ৭টায় লিডস ইউনাইটেড ও আরবি লাইপজিগের মধ্যকার ম্যাচটি সরাসরি দেখা যাবে ফ্যানকোড ও রেডবুল টিভিতে।