বাংলাদেশের বরিশালে জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। শুক্রবার (৭ আগস্ট) বিকালে বরিশাল জেলা কার্যালয়ে কেন্দ্রীয় নীতি নির্ধারণ পরিষদের সদস্য সচিব মুহাম্মাদ মনজুর হোসেনের উপস্থিতিতে অনুমোদিত কমিটির তালিকা হস্তান্তর করা হয়। এই কমিটির অনুমোদনপত্রে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি আছিয়া আক্তার ও মহাসচিব আলমগীর গণী স্বাক্ষর করেছেন। সাংগঠনিক কার্যক্রম গতিশীল রাখার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।
কমিটি হস্তান্তর অনুষ্ঠানে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি ও বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি এম আর প্রিন্স, নবনির্বাচিত জেলা সভাপতি মোঃ মামুন-অর-রশিদ, কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি সচিব নুরনবী সোহেল, দপ্তর সচিব মোঃ রাব্বী মোল্লাসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গত ২০ জুন নগরীর সদর রোডের হোটেল কিং ফিশার হলরুমে আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে এই কমিটি নির্বাচিত হয়। সম্মেলনে জেলা ও উপজেলা শাখার শতাধিক সদস্য অংশগ্রহণ করেছিলেন। নতুন কমিটিতে দৈনিক বর্তমানের ব্যুরো চিফ মোঃ মামুন-অর-রশিদ সভাপতি এবং দৈনিক যায়যায়দিনের ব্যুরো চিফ মোঃ আরিফুর রহমান খান সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ-সভাপতি হিসেবে আবদুস সালাম, মুজিব ফয়সাল, জিহাদ রানা, মফিজুর রহমান মিলন, মাসউদ সিকদার ও হাবিবুর রহমানসহ বিভিন্ন পদে মোট ৬৬ জনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে এম.কে রানা, এস এন পলাশ ও আতিকুর রহমান চৌধুরীসহ বিভিন্ন বিভাগের সম্পাদক ও নির্বাহী সদস্যদের দায়িত্ব বন্টন করা হয়েছে।