ঢাকাWednesday , 9 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

আকিজ সিরামিকস ও আকিজ টেবিলওয়্যারে দুই শীর্ষ কর্মকর্তার পদোন্নতি


September 9, 2026 8:15 am
Link Copied!

বাংলাদেশের আকিজ সিরামিকস ও আকিজ টেবিলওয়্যারে সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগে কর্মরত দুই শীর্ষ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের ব্যবসায়িক প্রবৃদ্ধি ও বাজার সম্প্রসারণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মোহাম্মদ আশরাফুল হককে আকিজ সিরামিকসের সিনিয়র জেনারেল ম্যানেজার এবং মাহবুবুর রহমানকে আকিজ টেবিলওয়্যারের সিনিয়র জেনারেল ম্যানেজার হিসেবে মনোনীত করা হয়েছে। দায়িত্ব গ্রহণের আগে তারা উভয়ই নিজ নিজ প্রতিষ্ঠানে জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

মোহাম্মদ আশরাফুল হক দীর্ঘ সময় ধরে আকিজ সিরামিকসের সেলস অ্যান্ড মার্কেটিং টিমের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিষ্ঠানটির ব্যবসায়িক প্রবৃদ্ধি ও ব্র্যান্ডের অবস্থান শক্তিশালী করার ক্ষেত্রে তার ভূমিকা গুরুত্বপূর্ণ। তার নেতৃত্বে আকিজ সিরামিকস বর্তমানে দেশের সিরামিক টাইলস শিল্পের অন্যতম শীর্ষ ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে।

মাহবুবুর রহমান আকিজ টেবিলওয়্যারের সেলস অ্যান্ড মার্কেটিং কার্যক্রমে দীর্ঘ সময় ধরে নেতৃত্ব দিয়ে আসছেন। তার নিরলস প্রচেষ্টায় দেশের বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও ব্র্যান্ডটির পরিধি ধারাবাহিকভাবে বিস্তৃত হয়েছে। প্রতিষ্ঠানের বাজার সম্প্রসারণ ও ব্র্যান্ডিং কার্যক্রমকে নতুন উচ্চতায় নিয়ে যেতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।