যুক্তরাজ্যে আয়োজিত টুর্নামেন্টে সাদার্ন ব্রেভকে হারিয়ে জয়ের দেখা পেয়েছে এমএসজি। ম্যাচে ঘোষ ও ভিলিয়ার্সের অসাধারণ নৈপুণ্য এমএসজিকে জয় এনে দেয়। এই জয়ের ফলে প্রতিযোগিতার পরবর্তী রাউন্ডের লড়াইয়ে টিকে থাকল দলটি।
টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে শীর্ষ তিন দলের মধ্যে জায়গা করে নেওয়ার দারুণ সুযোগ ছিল সাদার্ন ব্রেভের সামনে। কিন্তু এই হারের ফলে এক ম্যাচ হাতে রেখেই সেই সুযোগ হাতছাড়া করল তারা।