ঢাকাSunday , 9 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

নদীভাঙন রোধে ৯৬টি প্রকল্প গ্রহণ করেছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী


August 9, 2026 1:15 pm
Link Copied!

বাংলাদেশের গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় নদীভাঙন রোধে চার বছর মেয়াদী প্রায় ৯৬টি প্রকল্প হাতে নেওয়ার কথা জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শনিবার (৮ আগস্ট) ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। নদীভাঙন থেকে মানুষকে রক্ষায় বর্তমান সরকার বদ্ধপরিকর এবং একটি বৈষম্যহীন মানবিক দেশ গড়ে তোলার কাজ চলছে বলে তিনি উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্র গঠনে আমরা কাজ করছি। দেশ পরিচালনায় ফ্যাসিবাদী কোনো শক্তি ছাড়া সমাজের সকল স্তরের মানুষের পরামর্শ গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, সরকার পরিচালনার ক্ষেত্রে ভুল হলে বিরোধীদল তা ধরিয়ে দেবে এবং সরকার তা সংশোধনের ব্যবস্থা নেবে।

গত ১৭ বছর ধরে সাধারণ মানুষের ওপর নিপীড়ন ও ভোটাধিকার হরণের বিরুদ্ধে ২০২৪ সালের গণঅভ্যুত্থান মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে আর কাউকে ফ্যাসিস্ট হতে দেওয়া হবে না। এছাড়া বিএনপির নেতৃত্বাধীন সরকার কর্তৃক চালু করা ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো উন্নয়নমূলক কার্যক্রমের প্রসঙ্গ টেনে তিনি জানান, ভেঙে পড়া বিভিন্ন খাত সংস্কারে বর্তমান সরকার কাজ করছে।

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়ারেজ, জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা, পানি উন্নয়ন বোর্ডের গাইবান্ধা নির্বাহী প্রকৌশলী মো. শরিফুল ইসলাম, ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস ছালামসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তারা। সমাবেশের আগে প্রতিমন্ত্রী গাইবান্ধা সদর, ফুলছড়ি ও সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন।