ঢাকাThursday , 8 October 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

শ্রীলঙ্কা ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি কুশল মেন্ডিস

Link Copied!

শ্রীলঙ্কার কলম্বোতে দেশটির পেশাদার ক্রিকেটারদের নিজস্ব কণ্ঠস্বর ও অধিকার আদায়ের লক্ষ্যে প্রথমবারের মতো গঠন করা হয়েছে ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। এই নতুন সংগঠনের প্রথম সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জাতীয় দলের তারকা ব্যাটার কুশল মেন্ডিস। শ্রীলঙ্কার ক্রিকেটারদের সামগ্রিক স্বার্থ রক্ষা এবং তাদের পেশাগত দাবি-দাওয়া তুলে ধরার ক্ষেত্রে এই অ্যাসোসিয়েশন একটি স্বাধীন ও সম্মিলিত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

ক্রিকেটারদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষে এমন একটি সংগঠনের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই অনুভূত হচ্ছিল। এখন থেকে দেশটির পেশাদার ক্রিকেটারদের বিভিন্ন সমস্যা ও পরামর্শ এই সংগঠনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছানো সহজ হবে বলে আশা করা হচ্ছে।