ঢাকাMonday , 10 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

লঙ্কা প্রিমিয়ার লিগ ২০২৬ চ্যাম্পিয়ন গল গ্যালান্টস


August 9, 2026 3:45 pm
Link Copied!

শ্রীলঙ্কার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে জাফনা কিংসকে ৫ উইকেটে হারিয়ে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) ২০২৬-এর চ্যাম্পিয়ন হয়েছে গল গ্যালান্টস। ফাইনালে দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের সুবাদে জাফনাকে অল্প রানে আটকে ফেলে গ্যালান্টস, যা তাদের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ম্যাচে ৩ উইকেট শিকার করা চারিথ আসালাঙ্কা ম্যাচসেরা নির্বাচিত হন।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জাফনা কিংস। তবে গ্যালান্টসের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে তারা সুবিধা করতে পারেনি। দলের হয়ে কামিল মিশারা সর্বোচ্চ ৪১ রান করেন। এছাড়া আবিষ্কা ফার্নান্দো ২০ এবং চামিন্দু বিক্রমাশিঙ্গে ২৪ রান করলেও বাকি ব্যাটাররা ব্যর্থ হন। শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে ১২৩ রানে অলআউট হয় জাফনা। গ্যালান্টসের হয়ে আসালাঙ্কা ৩টি, এশান মালিঙ্গা ৩টি এবং থারিদু রাথনায়েকে ২টি উইকেট নেন।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই চাপে পড়ে গল গ্যালান্টস। স্যাম হার্পার এবং আসালাঙ্কা দ্রুত সাজঘরে ফিরলে বিপাকে পড়ে দলটি। তবে থমাস ফ্রেজার রজার্সের ৩৪ এবং দিনুরা কালুপাহানার ৩১ রানের ইনিংস দলকে লড়াইয়ে ফিরিয়ে আনে। শেষ দিকে দাসুন শানাকার অপরাজিত ২০ রানের ঝড়ো ইনিংসে ভর করে ১৫.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৬ রান তুলে জয় নিশ্চিত করে গল গ্যালান্টস।

জাফনার ট্রাভীন ম্যাথিউস ও সাকিব আল হাসান প্রত্যেকে দুটি করে উইকেট নিয়ে জয়ের আশা জাগালেও শেষ পর্যন্ত তা যথেষ্ট ছিল না। টুর্নামেন্ট জুড়ে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জাফনার কামিল মিশারা সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন।