ঢাকাWednesday , 7 October 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

বাবার মৃত্যুতে শোকস্তব্ধ মেসি, হার দিয়ে মাঠ ছাড়ল ইন্টার মিয়ামি

Link Copied!

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় লিগস কাপের দ্বিতীয় ম্যাচে মন্টেররের কাছে ২-১ গোলে হেরেছে ইন্টার মিয়ামি। ব্যক্তিগত শোকের কারণে লিওনেল মেসি ও নিষেধাজ্ঞার কারণে লুইস সুয়ারেজ ছাড়াই মাঠে নেমেছিল দলটি। বাবার মৃত্যুর পর মেসি আর্জেন্টিনায় ফিরে যাওয়ায় তার অনুপস্থিতি ছিল স্পষ্ট। ম্যাচের শুরুতে মেসির প্রয়াত বাবা হোর্হে মেসির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ম্যাচের ৩২ মিনিটে রদ্রিগো ডি পলের দুর্দান্ত গোলে এগিয়ে যায় ইন্টার মিয়ামি। গোলটির পর ডি পল নিজের জার্সি খুলে ভেতরে থাকা মেসির জার্সি প্রদর্শন করে প্রয়াত হোর্হে মেসির প্রতি শ্রদ্ধা জানান। তবে জার্সি খুলে উদযাপনের কারণে তাকে হলুদ কার্ড দেখতে হয়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ছন্দ হারায় মিয়ামি। ৪৭ মিনিটে মন্টেররে গোল করে সমতা ফেরায়। ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত ১-১ সমতা থাকলেও রক্ষণভাগের ভুলে দিয়েগো রসি গোল করলে জয় নিশ্চিত হয় মন্টেররের। এই হারের মাধ্যমে ২ মে-র পর প্রথমবারের মতো পরাজয়ের স্বাদ পেল ইন্টার মিয়ামি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী বুধবার লেওনের মুখোমুখি হবে দলটি।