ঢাকাThursday , 10 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

শিম্পাঞ্জির সঙ্গে লড়াইয়ের ঘোষণা এমএমএ ফাইটার কোল জনসনের


September 10, 2026 1:45 pm
Link Copied!

নিউজিল্যান্ডের অকল্যান্ডে অবস্থিত সিটি কিকবক্সিংয়ের প্রশিক্ষণার্থী এবং এমএমএ ফাইটার কোল জনসন একটি শিম্পাঞ্জির সঙ্গে লড়াই করার ঘোষণা দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন। ২৪ বছর বয়সী এই ফাইটার আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেছেন যে, তিনি লড়াইয়ে শিম্পাঞ্জিকে সহজেই হারিয়ে দিতে সক্ষম। তার এই অদ্ভুত ঘোষণাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে।

জনসন বলেন, সাধারণ মানুষের তুলনায় শিম্পাঞ্জির শক্তি দ্বিগুণ হতে পারে, কিন্তু তিনি আজীবন কুস্তি ও গ্র্যাপলিংয়ের প্রশিক্ষণ নিয়েছেন বলে নিজেকে এর সমান শক্তিশালী মনে করেন। তার মতে, চার ফুট উচ্চতা এবং ১৩০ পাউন্ড ওজনের একটি শিম্পাঞ্জিকে পরাজিত করা তার পক্ষে অসম্ভব নয়।

শুরুতে ভিডিওটি মজা করে তৈরি করেছিলেন বলে স্বীকার করলেও, জনসন দাবি করেন যে তিনি এই লড়াইয়ের জন্য সিরিয়াস। তিনি জানান, লড়াইটি আয়োজনের জন্য তাকে পাঁচ লাখ ডলারের বেশি অর্থ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এই লড়াইয়ে শিম্পাঞ্জির দাঁত বা নখ কাটা হবে না, তবে নিরাপত্তার খাতিরে সেখানে ট্রাঙ্কুলাইজার বা চেতনানাশক প্রস্তুত রাখা হবে।

আগামী ১১ সেপ্টেম্বর এই লড়াই সরাসরি সম্প্রচার করার কথা জানিয়েছেন জনসন। যদি তিনি এই লড়াইয়ে জয়ী হন, তবে ভবিষ্যতে তলোয়ার নিয়ে মেরু ভাল্লুকের সঙ্গে লড়াই করারও ইচ্ছা প্রকাশ করেছেন এই ফাইটার।