যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ার বাজারে বড় ধরনের ধসের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে লিওপোল্ড অ্যাশেনব্রেনারের হেজ ফান্ড ‘সেশনাল অ্যাওয়ারনেস’। প্রতিষ্ঠানটি নতুন ব্রোকারদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে নিজেদের ব্যবসায়িক অবস্থান পুনরুদ্ধারের কাজ শুরু করেছে।
এর আগে এআই খাতের শেয়ার বিক্রির হিড়িকে সেশনাল অ্যাওয়ারনেস কয়েক বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছিল। বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখা এবং বাজারের অস্থিরতা কাটিয়ে ওঠার অংশ হিসেবেই এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে এআই খাতের শেয়ারের দাম অস্বাভাবিক ওঠানামার কারণে অনেক হেজ ফান্ড বড় ধরনের লোকসানের কবলে পড়েছে। সেই ধারাবাহিকতায় অ্যাশেনব্রেনারের এই প্রতিষ্ঠানটি নতুন ব্যবসায়িক কৌশল গ্রহণের মাধ্যমে দীর্ঘমেয়াদী ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে।