যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাসকারী ফ্যাশন এডিটর কেরান মার্সেলস দীর্ঘক্ষণ হাঁটার জন্য আরামদায়ক ও মানানসই জুতার তালিকা প্রকাশ করেছেন। ব্যস্ত এই শহরে দীর্ঘ সময় হেঁটে চলাফেরার সময় পায়ে ব্যথা বা অস্বস্তি এড়াতে সঠিক জুতা নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি তার অভিজ্ঞতার আলোকে সাতটি জুতার ট্রেন্ডের পরামর্শ দিয়েছেন, যা যেকোনো পোশাকের সঙ্গে মানিয়ে যায় এবং দীর্ঘক্ষণ হাঁটলেও পায়ে কষ্ট হয় না।
কেরান মার্সেলসের মতে, স্লাইড স্যান্ডেল দৈনন্দিন কাজ ও কেনাকাটার জন্য অত্যন্ত আরামদায়ক। এছাড়া ব্যালে পাম্পস কিছুটা উচ্চতা ও কমনীয়তা যোগ করে, যা দীর্ঘক্ষণ পায়ে থাকলেও সমস্যা হয় না। ক্যাজুয়াল পোশাকের সঙ্গে স্টাইলিশ লুকের জন্য স্লিংব্যাক হিলস এবং চামড়ার ফ্লিপ-ফ্লপ বেশ কার্যকর।
তিনি জানান, ওয়েজ স্যান্ডেল এবং আরামদায়ক চঙ্কি স্নিকার্স দীর্ঘ পথ হাঁটার জন্য সেরা বিকল্প। সবশেষে, ব্যালে ফ্ল্যাটস সবসময়ই একটি নির্ভরযোগ্য ও মার্জিত জুতা হিসেবে পরিধান করা যায়। নিউ ইয়র্কের মতো বড় শহরে যারা প্রচুর হাঁটেন, তাদের জন্য এই জুতার ট্রেন্ডগুলো আরাম ও ফ্যাশনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে বলে তিনি জানিয়েছেন।