ঢাকাMonday , 14 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

মৌলিক ভুল করেছে আফগানিস্তান, দায় স্বীকার পাইবাসের


September 14, 2026 8:15 pm
Link Copied!

ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নিজেদের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন আফগানিস্তানের কোচ রিচার্ড পাইবাস। এই ম্যাচে আফগান দলের লক্ষ্যমাত্রা প্রত্যাশিত স্কোরের চেয়ে অনেক কম ছিল বলে মন্তব্য করেছেন তিনি।

পাইবাস জানান, ব্যাটিংয়ের ক্ষেত্রে দল বেশ কিছু মৌলিক ভুল করেছে। এই ভুলগুলো চিহ্নিত করতে দলের পারফরম্যান্স নিয়ে পর্যালোচনা করা হবে।

ম্যাচ শেষে তিনি বলেন, আমরা যে ধরনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে পারতাম, তার চেয়ে অনেক পিছিয়ে ছিলাম। নিজেদের এই ভুলগুলো সংশোধন করতে আমরা কাজ শুরু করব।