যুক্তরাষ্ট্রের ক্যামব্রিজে মডার্নার তৈরি মেলানোমা বা ত্বকের ক্যান্সার প্রতিরোধী ভ্যাকসিনের লেট-স্টেজ ক্লিনিক্যাল ট্রায়াল সফল হয়েছে বলে জানিয়েছে ওষুধ প্রস্তুতকারী কোম্পানিটি। মডার্না ও মার্কের যৌথ গবেষণায় তৈরি এই ভ্যাকসিনের সফল ফলাফল ক্যান্সার চিকিৎসায় একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
পরীক্ষামূলক এই ভ্যাকসিনের ইতিবাচক ফলাফলের পরপরই শেয়ার বাজারে মডার্নার শেয়ারের দাম ৯০ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে। বিনিয়োগকারীদের মধ্যে এই উদ্ভাবন নিয়ে ব্যাপক ইতিবাচক সাড়া দেখা গেছে।
ফার্মাসিউটিক্যাল কোম্পানিটি জানিয়েছে, তাদের এই ভ্যাকসিনটি ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে। দীর্ঘস্থায়ী ট্রায়ালের এই ফলাফল ক্যান্সার চিকিৎসার ভবিষ্যৎ রূপরেখা বদলে দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।